সর্বশেষ সংবাদ :

দেশের অধিকাংশ থানার কার্যক্রম চালু, তবে চলছে সীমিত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে পাঁচ শতাধিক থানা সচল হয়েছে বলে জানা গেছে। তবে চালু হলেও সীমিত পরিসরে চলছে এসকল থানার কার্যক্রম।

 

সরেজমিনে গিয়ে দেখা যাচ্ছে, প্রতিটি থানার নিরাপত্তায় মোতায়েন রয়েছে আনসার ও সেনাবাহিনী। নিজ নিজ কর্মস্থলে এরই মধ্যে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য।

 

পুলিশ সদর দফতর বলছে, সাধারণ ডায়েরি ও মামলা ছাড়া অন্য কোনো কার্যক্রম শুরু হয়নি। অনেক জায়গায় থানাসহ পুলিশি নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। সেগুলো দ্রুত মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

 

উল্লেখ্য, সারা দেশে ৬৩৯টি থানা রয়েছে।


প্রকাশিত: August 11, 2024 | সময়: 11:35 am | Daily Sunshine