সর্বশেষ সংবাদ :

সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন -প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: চলমান বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সারাদেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এই চলমান পরিস্থিতিতে প্রধান-মন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীদেরদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ রোববার (৪ আগস্ট) দুপুরে নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

 

প্রধান-মন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন যারা নাশকতা করছে তারা ছাত্র না, সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। এর যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, জ্বালাও-পোড়াও করেছে সব তদন্ত হবে। সব তদন্তের বিচার হোক এটা আমি চাই।

তিনি আরও বলেন, সহিংসতায় যেসব হত্যার ঘটনা ঘটেছে এই হত্যা যারাই করুক না কেন, সে হোক পুলিশ, হোক ছাত্র, সে যেই হোক না কেন, সব তদন্ত হবে। এবং তাদের বিচার হবে। অন্যদিকে যেসব শিক্ষার্থী নশকতার সাথে জড়িত নয়, হত্যাকাণ্ডে জড়িত নয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান প্রধান-মন্ত্রী।

 

দেশে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির মধ্যে সকাল ১১টার দিকে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রধান-মন্ত্রী নিজেই সভাপতিত্ব করেন। বর্তমান সরকারের মেয়াদে এটিই জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক।


প্রকাশিত: August 4, 2024 | সময়: 5:32 pm | Daily Sunshine

আরও খবর