বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে সড়কের ডোমরাকান্দি এলাকায় বাস ও ট্রাকের মাঝখানে চাপা-পড়ে মারা গিয়েছে আপন দুভাই এবং গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক।
আজ বৃহস্পতিবার (১আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন, বশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫)। তারা উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের রাহেন শেখের ছেলে। এছাড়া, অটোরিকশার চালক হাসান শেখ (২৮) গুরুতর আহত হন।
জানা গেছে, ওই এলাকায় লাম-মিম হোটেলের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস এবং একই দিক থেকে আসা ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুই জন। এরা সম্পকে দুইজন আপন ভাই ছিল। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায় এবং আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিতি করে মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাটি ঢাকাগামী সাকুরা পরিবহন ও ট্রাকের মাঝখানে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আপন দুভাই মারা যায় এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে এবং আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, এঘটনায় ঘাতক বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বাস ও ট্রাক ডাইভার । পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।