, , ।
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত মোট ৩০৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে আটক করা হযেছে।
আজ রোববার (২৮ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এই তথ্যটি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ঢাকায় ৬ জন ও ঢাকার বাইরে ৮ জন। এছাড়া নাশকতা, সহিংসতা ও অগ্নি-সংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে ৩০৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করেছে র্যাব।