সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বেলপুকুর থানার দোমাদী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামি হলেন, মো. রকি (২৮) রাজশাহীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের মো. জাকারিয়ার ছেলে।

 

 

এই ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী আসামি রকি। গত ৩ সপ্তাহ যাবত রকি  ঐ কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় রকি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে কিশোরীকে ডেকে নিয়ে আসেন। এরপর সন্ধ্যা ৭ টায় একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা রুজু হয়।

 

 

মামলা রুজুর পরবর্তীতে আরএমপি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেফতার অভিযান শুরু করেন।

 

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের দিকনির্দেশনায় এসআই আকতার হোসেন এবং তার টিম আজ ১৪ জুলাই (২০২৪) সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি রকিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে।

আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জনান তিনি।


প্রকাশিত: July 14, 2024 | সময়: 6:26 pm | Daily Sunshine