নেত্রকোণায় নৌকা ডুবে প্রাণ গেল দুই নারীর

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের বরউন্দ ও সুনামগঞ্জের মধ্যনগর এলাকার মধ্যবর্তী স্থানে নৌকা ডুবে নিহত হয়েছে দুই নারী।

 

আজ রোববার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোড়াডোবা হাওরে এ ঘটনা ঘটে।

 

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক।

 

নিহতরা হলেন, মোহনগঞ্জ উপজেলার সুনিল সরকারের স্ত্রী উজ্জ্বলা রানী সরকার (৫৯) এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।

 

স্থানীয়রা বলেন, কলমাকান্দার বড়ইউন্দ গ্রামের পারুল তালুকদারের শ্রাদ্ধের দাওয়াত ছিল। বড়ইউন্দ বাজার হতে  ২০থেকে ২৫ জনের মতো যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা মধ্যনগরের দিকে রওনা দেয়। তবে হাওরের কিছুদূর পেরিয়ে গোমাই নদীতে গেলেই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

 

এ সময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা সাঁতার কেটে পাড়ে উঠেন আসেন। কিন্তু দুই নারী উঠতে পারেননি। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই নারী মারা গেছেন।

 

এবিষয়ে পুলিশ পরিদর্শক বলেন, পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নৌকা ডুবিতে মারা যাওয়া দুই নারীর। আইনি কার্যক্রম শেষে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪ | সময়: ৫:৫২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর