সর্বশেষ সংবাদ :

আবেদ ভাইকে অনেক খুঁজেছি- বাপ্পি চৌধুরী

বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্নফাঁস করেছে এমন সংবাদ প্রকাশের পর গ্রেফতার করা হয় ১৭ জন সরকারি কর্ম কমিশনের কর্মকর্তা-কর্মচারী। তাদের মধ্যে আছেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর । আবেদ আলীকে নিয়ে কথা বলছেন সব শ্রেণির মানুষ। তাদের তালিকায় আছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও ।

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সামাজিক মাধ্যমে স্ট্যাটাস লিখেছেন, ‘আমি অংকে ফেল করেছিলাম, ওই সময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? যাইহোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেল করব না। আপনি বের হয়েই আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

বোঝাই যাচ্ছে মজার ছলেই এমন পোস্ট দিয়েছেন বাপ্পি।

অভিনেতা শামিম হাসান সরকার লিখেছিলেন, ‘ভালোই লাগল আপনার ইমান দেখে। বাসে, কারে, প্লেনে, ঘরে, বাইরে, মাঠে, ময়দানে, সমুদ্র, সৈকতে আপনি সিজদাহরত। আর আপনার ছেলের দায়িত্ব ছবিগুলো ফেসবুকে আপলোড দেওয়া, সুন্দর সুন্দর নীতিবাক্যসহ।’

তিনি আরও লিখেছেন, ‘সকাল থেকে রাত, আপনার ছবি দেখেই কুপোকাত। রাতে হয়তো খোয়াব দেখতে হবে আপনার সঙ্গে করছি বাত। দেখা হলে একটাই জিজ্ঞাসা ছিল আপনার কাছে, দেশের তো মারা সারা। কবরে টাকা নিতে পেরেছে কারা?’

 


প্রকাশিত: জুলাই ১২, ২০২৪ | সময়: ৫:২৭ অপরাহ্ণ | Daily Sunshine