সর্বশেষ সংবাদ :

তানোরে হেরোইন সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে হেরোইন সেবনের দায়ে দুইজন ছাত্রলীগ নেতাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে তানোর থানা পুলিশ। ১৯ মে বিকেল ৪টার দিকে তানোর পৌর এলাকার মাসিন্দা মহল্লায় হিরোইন সেবনের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরনজাই ইউপি’র কাসারদিঘি গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন শাওন (২৫), পাঁচন্দর ইউপি ছাত্রলীগ নেতা ভাতপাড়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান (২৮) ও তানোর পৌর এলাকার মাসিন্দা মহল্লার বাসিন্দা আলতাবের পুত্র হিরোইন খোঁর আকরাম হোসেন লিটন (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার মাসিন্দা মহল্লায় লিটনের বাড়িতে তারা হেরোইন সেবন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাড়াও ৩ জনকে আটক করা হয়।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শুক্রবার সকালে আটককৃতদের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

সানশাইন / শামি

 

 


প্রকাশিত: May 19, 2022 | সময়: 10:48 pm | Daily Sunshine

আরও খবর