সর্বশেষ সংবাদ :

রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার; আটক ১

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম গাঁজা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হলো রাজশাহী জেলার মোহনপুর থানার বসন্ত কেদার গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ পিয়ারুল ইসলাম(৩৩)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১২ এপ্রিল ২০২২ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার মধুসুদনপুর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৫ টায় ঘটনাস্থল হতে আসামী মোঃ পিয়ারুলকে আটক করে। এসময় আসামীর তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, উদ্ধারকৃত গাঁজা গুলো অপর মাদক ব্যবসায়ী মোঃ সনি (২৭) এর কাছ থেকে ক্রয় করেছ। জিজ্ঞাসাবাদে আরো জানায় তারা একত্রে দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছে।

অপর আসামীকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: April 13, 2022 | সময়: 3:10 pm | Daily Sunshine