বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।

আজ রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন হাসিনা মমতাজ (৪৭), জজ মিয়া (৫০), মো. আলম (৪০), আসমা বেগম (৪৫), সাথী আক্তার (২৩) ও তার মেয়ে হাফসা আক্তার (৬)। দগ্ধ জজ মিয়ার ভাই নাজমুল হাসান জানান, তাদের বাসা নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা আলীগঞ্জে। আজ দুপুরে ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার তাদের বাসার কাছে রাখা হয়। সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। এ সময় সিলিন্ডারের পাশে ফেলা সিগারেটের আগুন থেকে গ্যাসে আগুন লেগে যায় এবং তা কয়েকটি বাড়ির ভেতরে চলে যায়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ‘শিশুসহ ৬ জনকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে আলম, জজ মিয়া ও হাসিনা মমতাজের অবস্থা আশঙ্কাজনক। বাকিদেরও শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। জরুরি বিভাগের তাদের চিকিৎসা চলছে।’