সর্বশেষ সংবাদ :

রাবিতে ট্রাক চাপায় আহত ছাত্রকে হুইল চেয়ার দিলেন মেয়র লিটন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাক চাপায় আহত শিক্ষার্থী রায়হান প্রমানিক রিমেলকে একটি হুইল চেয়ার দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান।
রবিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে আহত শিক্ষার্থীকে চেয়ারটি হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি রাতে বিশ^বিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন নির্মাণাধীন একাডেমিক ভবনের সামনে ট্রাকচাপায় নিহত হন চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। এসময় তার সহপাঠী রায়হান প্রামানিক রিমেল গুরুতর আহত হন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।


প্রকাশিত: February 14, 2022 | সময়: 6:47 am | সুমন শেখ

আরও খবর