সর্বশেষ সংবাদ :

রাবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিক। গতকাল মঙ্গলবার আগামী চার বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০তম ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন।
আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিককে কোষাধ্যক্ষ হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্রপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, রাবির কোষাধ্যক্ষ পদে অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফের গত বছরের ১৬ সেপ্টেম্বর শেষ মেয়াদ হয়। এরপর থেকে ওই পদটি ফাঁকা ছিল।


প্রকাশিত: January 20, 2022 | সময়: 6:58 am | সুমন শেখ

আরও খবর