সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ক্রীকেট ফাইনালে স্পাতার্ন এটিএম মাঠ একাদশ জয়ী

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি স্বাধীনতা কাপ ক্রীকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নওগাঁ জিলা স্কুল মাঠে মাস্টার পাড়া একাদশ বনাম স্পাতার্ন এটিএম মাঠ একাদশ অংশ গ্রহন করে। খেলায় মাষ্টার পাড়া একাদশ কে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পাতার্ন এটিএম মাঠ একাদশ। পরে প্রধান অতিথি হিসাবে বিজয়ী ও বিজিত দলের মাঝে শিরোপা তুলে দেন রানির প্রধান নির্বাহী মো: ফজলুল হক খান।
অনুষ্ঠানে ছিলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহীন রেজা, সাংবাদিক রায়হান আলম আলম, বলিহার ইউনিয়নের চেয়ারম্যান মাশরেফুর রায়হান মাহিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জনি মন্ডল। খেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটে। খেলায় ১২টিম অংশ গ্রহন করেন।


প্রকাশিত: January 16, 2022 | সময়: 6:06 am | সুমন শেখ