সর্বশেষ সংবাদ :

১৭ নং ওয়ার্ড (পূর্ব) আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতির কামারুজ্জামানের কবরে পুষ্পার্ঘ অর্পণ

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী নগরীর ১৭ নং ওয়ার্ড (পূর্ব)এর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় সকলের সহযোগিতা কামনা করেছেন ইসরাইল মণ্ডল। তিনি দায়িত্ব পাওয়ার পরপরই ওয়ার্ডের নেতা-কর্মিদের নিয়ে শহিদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন। তারা সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে শহিদ কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী মাহাবুবা আকতারী, ১৭ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সহসভাপতি সাদেক (বিডিআর), সাবেক মহানগর ছাত্রলীগ সাংঠনিক সম্পাদক মুক্তাদীর আলী নূর, রাজশাহী কলেজ ছাত্রলীগ নেতা আলওয়াসী উল মামুন, রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবীন, পশ্চিমাঞ্চল ডাক বিভাগের শ্রমিক লীগ নেতা লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা শিমুল প্রমুখ।


প্রকাশিত: January 15, 2022 | সময়: 6:33 am | সুমন শেখ

আরও খবর