, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মোঃ কাওছার আহম্মেদ বাপ্পি নামে এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাজশাহীর শিশু আদালত-১-এর বিচারক ( সিনিয়র জেলা ও দায়রা জজ)শরনিম আকতার এ রায় প্রদান করেন।
আদালতের আদেশ সূত্রে জানা যায়, রাজশাহীর পবা থানার হরিপুর এলাকার বাসিন্দা মোঃ মাহবুবুল হক কালুর ছেলে মোঃ কাওছার আহম্মেদ বাপ্পির বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ২০১৭ সালে ১৫ মে রাজপাড়া থানায় একটি মামলা করা হয়। মামলা নং-৩৫ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।