সর্বশেষ সংবাদ :

রাকাব এর পরিচালনা পর্ষদের ৬১০তম সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৬১০তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। বুধবার সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর রফিকুল ইসলাম।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা: মোঃ আব্দুল হাই সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান, মৎস্য অধিদপ্তর রাজশাহীর পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ছায়েদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক ড. এস.এম. আবু বকর সাইফুল ইসলাম এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ অংশগ্রহণ করেন।
সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন স্বাক্ষরিত হয়। এছাড়াও ব্যাংক-এর সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬ | সময়: ৭:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ