সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রী লেখাপড়া কে ভয় নয় আনন্দময় ও সহজ করেছেন -এমপি ফজলে হুদা

লিয়াকত আলী বাবলু,  মহাদেবপুর :

প্রধানমন্ত্রী তারেক রহমান পড়ালেখাকে যাতে শিক্ষার্থীরা ভয় না পায় সেজন্য আনন্দময় পরিবেশে সহজ উপায়ে পড়ালেখার ব্যবস্থা করেছেন। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও নৈতিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্তও গ্রহণ করেছেন।

২২ নভেম্বর রবিবার বেলা সাড়ে ১১টার সময় মহাদেবপুর উপজেলার ধনজইল উচ্চ বিদ্যালয় এর নবনির্মিত ৪ তলা বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর- বদলগাছি আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা উল্লেখিত কথাগুলি বলেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে একাডেমিক ভবনের দ্বারোদ্ঘাটন করেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও চেরাগপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় এমপির প্রতিনিধি ও মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, ছাত্রদলের সাবেক সভাপতি ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক জেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহবুবুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এনডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক কায়েস উদ্দিন, মহাদেবপুর মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক বরুণ মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নব্বইয়ের স্বৈরাচার হটাও আন্দোলনের অন্যতম ছাত্র নেতা সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু ,চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুবদল নেতা উজ্জ্বল হোসেন, চেরাগপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মুহুরী সহ শিক্ষকমন্ডলী ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

৪ তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় ৩টি শ্রেণী কক্ষ, ১টি ওয়াশ ব্লক এবং সিড়ি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪-২০২৫ আর্থিক বছরের রাজস্ব খাতের আওতায় মোট ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁ এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। নতুন ভবনের উদ্বোধন শেষে প্রধান অতিথি ধনজইল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সমাবেত শিক্ষার্থী অভিভাবক রাজনৈতিক নেতৃবৃন্দ সূধী মন্ডলী ও উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন- বিগত ফ্যাসিস্ট হাসিনা শিক্ষার্থীদের ক্লাসে লেখাপড়ার পরিবেশ সৃষ্টি না করে শুধু নকলের মাধ্যমে পাশের হার বাড়িয়েছিল। বর্তমানে তারেক রহমানের সরকার এ থেকে উত্তরণ ঘটিয়ে ক্লাসে শিক্ষার্থীদের হার বাড়ানোর চেষ্টা করছেন এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন। এতে হয়তো সাময়িকভাবে শিক্ষার্থী এবং অভিভাবক মন্ডলী মন খারাপ করলেও করতে পারেন কিন্তু এর ফল আগামীতে অত্যন্ত ভালো হবে।
শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানোর জন্য ভীতি সৃষ্টি না করে, সহজ উপায়ে আনন্দময় পরিবেশে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান এমপি ফজলে হুদা।

 

পরক্ষণে ধনজইল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিশু শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে এমপি ফজলে হুদা তার আঞ্চলিক ভাষায় অত্যন্ত সহজ ভাবে মজার মজার গল্প উপস্থাপন করে শিশুদের জড়তা ভেঙ্গে উচ্ছসিত করে তোলেন। এ সময় তিনি বলেন ,এখন থেকেই লক্ষ্য স্থির করতে হবে যে, আমরা বড় হয়ে কে কি হব। উল্লেখ্য যে, এমপি ফজলে হুদা বেলা পৌনে একটার সময় নওগাঁ ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিয়মের উদ্দেশ্যে ধনজইল থেকে নওগাঁর পথে রওনা হন।

সানশাইন /শামি


প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬ | সময়: ১০:১৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর