, , ।
স্টাফ রিপোর্টার: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজশাহীতে তাঁর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর পূবালী মার্কেট (শিরইল কাঁচাবাজার) এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয়’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন, দেশপ্রেম, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং পানির ন্যায্য হিস্যার দাবিতে তাঁর ভূমিকা স্মরণ করতেই এ আয়োজন করা হয়েছে।