সর্বশেষ সংবাদ :

রাবিতে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সেমিনার

রাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান, আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং উচ্চশিক্ষার সুযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার সম্পর্কে ধারণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘গ্লোবাল হরাইজনস: অপরচুনিটিজ ইন হায়ার এডুকেশন, স্কলারশিপস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক এক সেমিনার আয়োজিত হয়েছে।
শুক্রবার সকালে রাবি পাঠক ফোরামের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাবি পাঠক ফোরামের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে নিবন্ধন ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। পরে মেধা যাচাই প্রতিযোগিতা এবং স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. হাসনাত কবির এবং সভাপতিত্ব করেন পাঠক ফোরামের সভাপতি ছাব্বির হোসাইন।
অধ্যাপক হাসনাত কবির বলেন, ‘আমরা এআই ছাড়া চলতে পারব না। তাই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুলসকে কাজে লাগিয়ে আমরা চাইলেই আমাদের কাজকে সহজ করে নিতে পারি। এবং আমাদের নিয়মিত নিজেদের শেখার মধ্যে রাখতে হবে যাতে আমরা নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি। আন্তর্জাতিক শিক্ষা কোন দিকে যাচ্ছে সেটার দিকে লক্ষ রেখে আমাদেরকেও সেটা জানতে এবং দক্ষতা অর্জন করতে হবে। যাতে আমরা পরিবর্তিত বিশ্বের সাথে নিজেদের খাপ-খাইয়ে নিতে পারি।’
এছাড়া সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এআই বিষয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের এআই ও বিজনেস অ্যানালিটিকসের স্নাতক শিক্ষার্থী সাদ আবদুল্লাহ আফ্রিদি। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের উপহার প্রদানের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে। সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ | সময়: ৬:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর