, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে অর্থ ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার মৃত. আব্দুল মজিদের ছেলে শামীম রেজা (৩৮) কে একমাস সশ্রম কারাদন্ড, বুজরুকপাড়া মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে সাহেব আলি (৪০) এবং রামনগর মহল্লার কিসমত আলীর ছেলে রিপন মিয়া (৩২) কে তিনমাস সশ্রম এবং তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বিভিন্ন মেয়াদ সশ্রম কারাদন্ডের ও অর্থদন্ডের আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান পৌরসভা সংলগ্ন গোদাগাড়ী পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনর সময় ইয়াবা সেবনের সরঞ্জাম সহ হাতে নাতে তিন মাদক সেবনকারীকে আটক করে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যাক্তি যেই হউক তাদের আটক করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।