সর্বশেষ সংবাদ :

হেসেখেলে জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: অভিষেকেই বল হাতে আগুন ঝড়িয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মাহিল বিয়ার্ডম্যান। তার তোপে প্রথম ওয়ানডেতে ১৩১ রানের বেশি করতে ইংল্যান্ড। আর এই লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে হেসেখেলেই টপকে গেছে অস্ট্রেলিয়া। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা।
পার্থে ব্যাট হাতে জবাব দিতে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়াও। ট্রাভিস হেড আউট হন গোল্ডেন ডাকে। গাস অ্যাটকিনসন বোল্ড করেন তাকে। ৬ রানে নিজেদের প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ৬১ রানের জুটি গড়েন অধিনায়ক মিচেল মার্শ ও কপার কুনোলি। সেই জুটি ভাঙেন জেমি ওভারটন। ৫০ রান করা মার্শকে আউট করেন বেন ডাকেটের ক্যাচ বানিয়ে। দলীয় ৮৯ রানের সময় জোফরা আর্চারের বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন কপার কুনোলি। তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। তবে তাতে জয় পেতে মোটেও সমস্যা হয়নি। বাকি ৪৩ রান অবিচ্ছিন্ন জুটিতে তুলে নেন জশ ইংলিস ও ম্যাট রেনশো। ২৩ ও ২৬ রানে অপরাজিত ছিলেন দুজন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ১৫ নভেম্বর অ্যাডিলেডে।
এর আগে, সিরিজের প্রথম ওয়ানডেতে নতুন পেসার মাহিল বিয়ার্ডম্যানের অভিষেক করায় অস্ট্রেলিয়া। আর তার সামনেই বোকা বনেছেন একে একে ইংল্যান্ডের ৬ ব্যাটার। অভিষেকেই ফাইফারসহ ৬ উইকেটে ইংল্যান্ডকে তিনি গুটিয়ে দিয়েছেন মাত্র ১৩১ রানে। শুক্রবার (১৩ নভেম্বর) পার্থে হ্যারি ব্রুক, জো রুট, জর্ডান কক্স, স্যাম কারান, লিয়াম ডসন ও জোফরা আর্চারকে বিয়ার্ডম্যান বানিয়েছেন নিজের শিকার। ২৪ রানে ৬ উইকেট শিকার করে তিনি বনে গেছেন ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার সেরা বোলিং ফিগারের মালিক। এতদিন এই রেকর্ড ছিল টনি টনি ডডেমেইডের। ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি।
২৪ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ৯ রান করে বেন ডাকেট আউট হন স্পেন্সার জনসনের বলে। এরপর টম ব্যান্টন ২৫ রানে সাজঘরে ফেরেন ব্রাটলেটের বলে। মাত্র ১ রান করা ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুককে সাজঘরে ফিরিয়ে শুরু করেন মাহিল বিয়ার্ডম্যান। তখন ৪২ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। পরের ৪ ব্যাটারকেও নিজের শিকার বানিয়ে ফাইফার আদায় করেন বিয়ার্ডম্যান। জো রুট ১৭, জর্ডান কক্স ২, স্যাম কারান ও লিয়াম ডসন আউট হন ০ রানে। ৪২ রানে ৩ উইকেট থেকে বিয়ার্ডম্যানের পেসে ৬০ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড।


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর