, , ।
রাবি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখা ও আদিবাসী শিক্ষার্থীদের প্রতিনিধিরা রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও আদিবাসী শিক্ষার্থীরা তাদের কয়েকটি সমস্যা সমাধানের আবেদন করে।
উপাচার্য তাদের সমস্যাগুলি শোনেন ও সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। মতবিনিময়কালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।