সর্বশেষ সংবাদ :

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিলো রুয়েট

স্টাফ রিপোর্টার: টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে নির্দিষ্টি ওয়েব সাইটের মাধ্যমে এবং নির্ধারিত ফরমেটে টাইমস হায়ার এডুকেশনের অনলাইন ডেটা পোর্টালে রুয়েট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি সাবমিট করেন।
এসময় উপস্থিত ছিলেন রুয়েটের টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং কমিটির সভাপতি ও সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউ. এইচ. জোয়ার্দার, সহযোগী অধ্যাপক রিয়াজ পারভেজ, ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সহ এই সংশ্লিষ্ট ওয়েব সাইট তৈরি ও ডেটা এনালাইসিসের সাথে সম্পৃক্ত শিক্ষকবৃন্দ।


প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬ | সময়: ৬:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর