সর্বশেষ সংবাদ :

অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী।
সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ সংরক্ষণ এবং সম্প্রচার শিল্পের উন্নয়নে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী, সহ-সভাপতি কাজী জাহেদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন। নতুন কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম এবং সৈয়দ সামাদুল হক। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ অ্যাটকোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর