, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী নুসরাত জাহানকে শুভেচ্ছা জানানিয়ে সম্মাননা ক্রেস্ট নগদ অর্থ তুলে দিলেন রাজশাহী-১ সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ।
গোদাগাড়ী উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় ১৪টি কলেজ থেকে ১৮৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪১০জন উত্তীর্ণ হয়। এবং একমাত্র নুসরাত জাহান জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেন।
নিজ উপজেলার মেধাবী শিক্ষার্থীর সাফল্যের খবর পেয়ে সরাসরি নুসরাত জাহানের সাথে দেখা করেন সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি নুসরাত কে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষায় সাফল্য কামনা করেন। পাশাপাশি সময় নষ্ট না করে ভালো প্রতিষ্ঠানে ভর্তির লক্ষ্যে এখন থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এছাড়া তিনি নুসরাত জাহানের বাবা মিনহাজুল ইসলাম বাবুর সঙ্গেও কথা বলেন এবং মেয়ের এমন অর্জনে তাঁকেও শুভেচ্ছা জানান।
নুসরাত জাহানের ভবিষ্যৎ উচ্চশিক্ষার পরিকল্পনার কথা তুলে ধরেন তার বাবা মেডিকেলে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ভালো করার লক্ষ্যে যথাযথ প্রস্তুতি নেওয়ার চেষ্টা অব্যাহত রাখছেন বলে জানান এবং তিনি সবার কাছে দোয়া কামনা করেন। একজন শিক্ষার্থীর এমন অর্জন শুধু তাঁর পরিবার নয়, পুরো উপজেলার জন্যই আনন্দ ও গর্বের বিষয়। নুসরাতের এ সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে এবং ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
নুসরাত জাহান গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ছিলেন সে বিজ্ঞান বিভাগ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন। তাঁর বাড়ি উপজেলার থানাপাড়া মহল্লায়। তার এ কৃতিত্বে তার কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবারের সদস্যরাও অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
এ সময় নুসরাত জাহানের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করেন। পাশাপাশি তাঁর এই অর্জন গোদাগাড়ীর অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।