, , ।
জয়পুরহাট প্রতিনিধি: ‘নির্ভরযোগ্য ও সহজ লভ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে।
দিবস উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে- জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জেলা পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক আতাউর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।