সর্বশেষ সংবাদ :

বিভিন্ন স্থানে জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালিত

স্টাফ রিপোর্টার: ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার অনুষ্ঠিত কর্মসুচির মধ্যেছিলো জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রেষ্ট ও গাছের চারা বিতরণ এবং সমবায় পন্য মেলা।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। সমবায় সমিতির নেতারা সমবায়ভিত্তিক দেশ গড়তে সরকারের সহযোগিতা কামনা করেন এবং সমবায় খাতের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন।
পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এন এমএম জহুরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, পবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তাই সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলাম। বক্তব্য রাখেন সমবায়ী সমিতির মুর্শিদা বেগম, মোসলেম উদ্দিন ও রিয়াজুল হোসেন। শেষে সমবায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখাতে সমবায়ী সুজনসহ অনেক সমবায়ীর মাঝে ক্রেষ্ট ও গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
জয়পুরহাট: জয়পুরহাট জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর, জয়পুরহাটের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগম সহ বিভিন্ন সমবায় সমিতির নেতারা বক্তব্য দেন।
নওগাঁ: দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা সমবায় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, নওগাঁ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহা: শাহীনুর ইসলাম, নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নূরুল আমিন, জেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ্-হিল- আবিদ প্রমুখ। এ ছাড়া দিবসটি উপলক্ষে সমবায় পণ্য মেলারও আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সমবায়ীদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়।
গোদাগাড়ী: এদিন উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরত। মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন এর নাম সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলীসহ প্রমূখ ।
গোমস্তাপুর: রোববার উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সভায় বক্তব্য দেন-রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, আম আড়তদার সমিতির সভাপতি নাসির উদ্দীন ও স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক নাসিরসহ অনেকে।
টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন আলোচনা সভা ও লাঠিয়াল বাহিনীর লাঠি লেখা ও ধোয়া গান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জাকারিয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএম এ ছোবহান, ধনবাড়ী উপজেলা বি আর ডিবি’র চেয়ারম্যান নাজিম উদ্দিন , ধনবাড়ী উপজেলা বাজার ব্যাবসায়ী সমিতি’র সভাপতি উপজেলা বিএনপি’র সাংগঠণিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু , জাগরণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান প্রমূখ।
পাঁচবিবি: উপজেলা অডিটরিয়ামে সভায় উপজেলা সমবায় কর্মকর্তা সুফিয়া নার্গিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান। এসময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আঃ হান্নান চৌধুরী, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি প্রভাষক মোঃ সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ। পরে বিভিন্ন সমিতির শতাধিক সদস্যর মাঝে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।
ভোলাহাট: ভোলাহাট উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ দিবসটির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহিনুর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, এস আই মোঃ বশির, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেনসহ অন্যরা।
সাপাহার: উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান (টকি), উপজেলা সহকারী সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী ও শফিকুল ইসলাম।
আত্রাই: উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ।
নিয়ামতপুর: নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরশিদা খাতুনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির ক্রেডিট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ছাতরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নির্বাচিত হয়। এ সময় সমিতির সভাপতি আব্দুল আলীমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে মোট নয়জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬ | সময়: ৬:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর