সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে নিখোঁজের পাঁচদিন পর যুবকের মরদেহ উদ্ধার

বড়াইগ্রাম প্রতিনিধি: নিখোঁজের ৫দিন পর নাটোরের বড়াইগ্রামের নির্মানাধীন একটি ঘর থেকে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত শফিকুল ইসলাম বনপাড়া পৌরসভার কালিকাপুর আদর্শ গ্রামের মৃত শহিদুল ইসলাম শহীদের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শফিকুল গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেও কোন সন্ধান পায়নি। এভাবেই খোঁজ করে কেটে যায় ৫ দিন। সকালে একটি নির্মাণাধীন বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী ভিতরে গিয়ে ঘরের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিুকলের মরদেহ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানতে পারবে পুলিশ। তবে নিহত যুবক শফিকুল ইসলাম একজন মাদকসেবী হিসেবে পরিচিত ছিল।


প্রকাশিত: October 7, 2026 | সময়: 6:27 am | সুমন শেখ