, , ।
আলামিন খান,জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে টানা তৃতীয় বারের মতো ফাইনালে উঠছে বাংলা বিভাগ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলা বিভাগ।
ম্যাচ শেষে বাংলা বিভাগের খেলোয়ার সিয়াম আহমেদ বলেন,”টানা তৃতীয় বারের মতো ফাইনালে উঠতে পেরে আমারা খুবি আনন্দিত। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক বজায় রাখাটা যদিও চ্যালেঞ্জিং, তবু সবার দৃঢ় মনবলের কারণে আমরা আবারো ফাইনালে উঠতে পেরেছি। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা ফাইনাল ম্যাচে মাঠে সকলেই নিজদের উজার করে দিবো। ”
বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক খন্দকার শামীম আহমেদ বলেন,”এটা খুবি দারুণ ব্যাপার আমরা তৃতীয় বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছি। বাংলা বিভাগের খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে, তার খুবি বিনয়ী এবং নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি ফাইনালেও তারা জয় ছিনিয়ে আনবে।”
সানশাইন /শাহজাদা