সর্বশেষ সংবাদ :

আজ এদিন এর রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার: সংবাদপ্রবাহকে আরও গতিশীল ও পাঠকবান্ধব করা, প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে দৈনিক এদিন এর রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ আয়োজন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নগরীর উপশহরে অবস্থিত ‘রাজশাহী ইন” তিন তারকা হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশ নিবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সম্মেলনে উপস্থিত থাকবেন দৈনিক এদিনের প্রকাশক মো. ইউসুফ আলী খান, ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু, নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক ও যুগ্ম সম্পাদক মাহবুবুল হোসেন খান।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনের আব্দুল বারী সরদার। উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হাসেন আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর,রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী সহ আরো উপস্থিত থাকবেন স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ। নর্থ সাউথ ডেইলি এদিন প্রেসমিডিয়া লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের সমন্বয় করবেন দৈনিক এদিনের রাজশাহী ব্যুরো প্রধান সবুজ ইসলাম।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হবে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। উদ্বোধনী পর্বে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় কেক কেটে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সকাল ১১টা থেকে শুরু হবে প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় ও মুক্ত আলোচনা। দুপুর সাড়ে ১২টায় প্রতিনিধিদের পেশাগত দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেবেন পত্রিকার সম্পাদক ও প্রকাশকমণ্ডলী।
দুপুরের বিরতি শেষে বেলা ২টায় ‘তৃণমূলের সাংবাদিকতা: দক্ষতা ও দায়িত্বের পাঠ’ শীর্ষক গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে। আড়াইটায় বাঁচার আশা গামছা গম্ভীরা সাংস্কৃতিক দলের পরিবেশনা, বেলা ৩ টায় সম্মানিত অতিথিদের বক্তব্য বক্তব্য, ৪ টায় গুনীজন সম্মাননা প্রদান ও অনুভূতি ব্যক্ত করার পর বিকেল ৫টায় সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে দিনব্যাপী এ সম্মেলন।


প্রকাশিত: September 5, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ

আরও খবর