, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) দপ্তরের অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার আনোয়ারা বেগম (৬৬) মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টায় রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
আনোয়ারা বেগমের মৃত্যুতে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবি প্রশাসনের কর্মকাণ্ডে মরহুমার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার বাদ আছর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে রাবি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্বামী এবং এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।