, , ।
সানশাইন ডেস্ক: ‘এক দেশ এক কিউআর- বাংলা কিউআর’ বাধতামূলক করার পর থেকে বাংলা কিউআর মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দিগুণ বৃদ্ধি পেয়েছে, যা আর্থিক মূল্যে প্রায় তিনগুণ। রবর্তমানে বাংলা কিউআরে প্রতিদিন ১১০ কোটি টাকা লেনদেন হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।
গত ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর কোড’ নামে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানে পুরোনো কিউআর কোড সরিয়ে বাংলা কিউআর প্রদর্শন এখন বাধ্যতামূলক।
বাংলাদেশ ব্যাংক রোববার এক বিজ্ঞপ্তিতে বলেছে, “জুলাই মাসের শুরুতে দৈনিক গড়ে ১ লাখ ৭৮ হাজার বাংলা কিউআর লেনদেনের মাধ্যমে ৩৭ কোটি ৩৩ লাখ টাকার কেনাকাটা হয়। সেখানে গত ১৬ থেকে ২২ অগাস্ট পর্যন্ত প্রতিদিন গড়ে ৩ লাখ ৩ হাজার বাংলা কিউআর লেনদেনের মাধ্যমে ১১০ কোটি ৩৮ লাখ টাকা কেনাকাটা হয়েছে।
“অন্যদিকে বাংলা কিউআর এর মার্চেন্ট সংখ্যা ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখ হয়েছে।”
বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলো এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে, যা দেশের ডিজিটাল লেনদেনের প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।