সর্বশেষ সংবাদ :

মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে এক মুচি নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে কাকরাইদ বাসস্ট্যান্ডে ত্রিমুখী সংঘর্ষে রামকৃষ্ণ গ্রামের সুনীল (৭৭) বয়সী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ ওসি একেএম ফজলুল হক জানান, শনিবার ১৫ আগষ্ট বিকেল ৪টার দিকে ময়মনসিংহগামী একটি বাস মধুপুর দিকে যাওয়ার পথে কাকরাইদ বাসস্ট্যান্ডে নামক স্থানে একটি অটোরিক্সা সঙ্গে সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় অটো রিকশাটি উল্টে গিয়ে রাস্তার পাশে বসে মুচির কাজ করা সুনীল (৭৭) নামে এক ব্যক্তি উপরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সুনীলের মৃত্যু হয়।
খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।


প্রকাশিত: August 17, 2026 | সময়: 5:06 am | সুমন শেখ

আরও খবর