, , ।
রাবি প্রতিনিধি: অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ৯ উইকেটে জয়লাভ করায় রাবি উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফরকারী বাংলাদেশের প্রথম এই বিজয় দৃষ্টান্তমূলক ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন। বাংলাদেশ টিম আগামী ম্যাচগুলোতেও অনুরূপ বিজয় লাভ করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ ক্রিকেট দল এবার অস্ট্রেলিয়া সফর করছে।