সর্বশেষ সংবাদ :

শেষ মুহূর্তে লিটনকে নিয়ে সুখবর, না খেলেই ফিরছেন মুশফিক-জাকের ‎

স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টের দলে জায়গা পেলেও চোটের কারণে লিটন দাসের একাদশে থাকা নিয়ে শঙ্কা ছিল। তবে সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন লিটন। সিরিজের প্রথম টেস্টে আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে খেলতে আর কোনো বাধা রইল না লিটনের জন্য। এদিকে প্রথম টেস্টের দলে জায়গা পাওয়ায় বাকিদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়েছিলেন মুশফিকুর রহিম ও জাকের আলী অনিক। দলে থাকলেও ম্যাচ না খেলেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে এই দুজনকে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আসন্ন ‘এ’ দলের সফরের প্রস্তুতি শুরু করবেন।
লিটনের পাশাপাশি সুখবর আছে আরও একটি। সফলভাবে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন এই বাঁহাতি পেসার। দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নিতে আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়ে টেস্ট স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি।


প্রকাশিত: August 13, 2026 | সময়: 4:30 am | সুমন শেখ

আরও খবর