সর্বশেষ সংবাদ :

রাবি উপাচার্যের সাথে জাবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফররত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল মঙ্গলবার উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন, প্রফেসর মোহাম্মদ মাফরুহি সাত্তার (অধিকর্তা, জীববিজ্ঞান অনুষদ), প্রফেসর আইরিন আক্তার (পরিচালক, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট), প্রফেসর শামীমা সুলতানা (পরিচালক, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ও প্রফেসর ছালেহ আহম্মদ খান (ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক)। এসময় তাঁরা জাবির স্নাতক পর্যায়ের আগামী ভর্তি পরীক্ষা রাবি কেন্দ্রে গ্রহণসহ পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও আইসিটি সেন্টারের পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) প্রফেসর হাসনাত কবীর ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 12, 2026 | সময়: 3:09 am | সুমন শেখ

আরও খবর