সর্বশেষ সংবাদ :

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠেয় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী ১৪ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের নেতৃত্বে থাকবেন ইরফান শুক্কুর। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলটি অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এবারের আসরে বাংলাদেশ এইচপি টানা তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে। ২০২৬ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ডারউইনে ২১ থেকে ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশকে নিয়ে এবারের প্রতিযোগিতায় থাকছে মোট নয়টি দল। এইচপি দল অন্তত ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এইচপি স্কোয়াড: ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বাসির রাতুল, সাব্বির রহমান রোমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।


প্রকাশিত: August 12, 2026 | সময়: 3:00 am | সুমন শেখ

আরও খবর