, , ।
স্টাফ রিপোর্টার: মেয়েদের ফলাফলেও সাত বছরে উল্লেখযোগ্য পতন হয়েছে। ২০২০ সালে মেয়েদের পাসের হার ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ। ২০২১ সালে তা বেড়ে ৯৫ দশমিক ৪৬ শতাংশ হলেও ২০২২ সালে ৮৬ দশমিক ১৭ শতাংশ, ২০২৩ সালে ৯০ দশমিক ০৮ শতাংশ, ২০২৪ সালে ৯১ দশমিক ৯০ শতাংশ, ২০২৫ সালে ৮২ দশমিক ০১ শতাংশ এবং ২০২৬ সালে নেমে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭৩ শতাংশে।
অন্যদিকে, ছেলেদের পাসের হার ২০২০ সালে ছিল ৮৯ দশমিক ৩৭ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ০৪ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৬২ শতাংশ, ২০২৩ সালে ৮৫ দশমিক ৮৫ শতাংশ, ২০২৪ সালে ৮৬ দশমিক ৭৮ শতাংশ, ২০২৫ সালে ৭২ দশমিক ৬৪ শতাংশ এবং ২০২৬ সালে মাত্র ৫৭ দশমিক ৩৩ শতাংশ।
অর্থাৎ ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে মেয়েদের পাসের হার কমেছে ২১ দশমিক ১২ শতাংশ, আর ছেলেদের কমেছে ৩২ দশমিক ০৪ শতাংশ। চলতি বছরও মেয়েরা ছেলেদের চেয়ে ১৩ দশমিক ৪০ শতাংশ এগিয়ে।