, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদ কার্যালয়ের উচ্চমান সহকারী রফিকুল ইসলামের মৃত্যু বীমা দাবি বাবদ মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ১০ লাখ টাকা পরিশোধ করেছে।
রবিবার রাবি উপাচার্য ফরিদুল ইসলামের নিকট চেক হস্তান্তর করেন সংশ্লিষ্ট বীমা কোম্পানী রাজশাহীর ব্রাঞ্চ ম্যানেজার মো. চঞ্চল মাহমুদ ও শাখা ম্যানেজার মোস্তাফিজুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মরহুম রফিকুল ইসলাম ১ জুন ২০২৬ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।