সর্বশেষ সংবাদ :

রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আয়েশা বিবি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চকাদিন প্রামানিকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আয়েশা বিবি ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেঁচানো অবস্থায় আয়েশা বিবির মরদেহ দেখতে পেয়ে স্বজন ও স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


প্রকাশিত: August 8, 2026 | সময়: 4:06 am | সুমন শেখ