সর্বশেষ সংবাদ :

রুয়েটের লাইব্রেরির ওয়েবসাইটে মিলবে ৩০ হাজার ই-বুক সহ ১৯৮ টাইটেলের ই-জার্নাল

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরির ওয়েবসাইটের (www.library.ruet.ac.bd) মাধ্যমে ই-বুক ও ই-জার্নাল অনলাইনে সহজলভ্য করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির ডেটাবেজে প্রকৌশল বিদ্যার বিভিন্ন শাখার প্রায় ৩০ হাজার ইবুক সহ ১৯৮ টি টাইটেলের শীর্ষ স্তরের জার্নাল রয়েছে। পাশাপাশি লাইব্রেরির সংগ্রহে রয়েছে প্রিন্টেড বই সহ বিশ্বের শীর্ষ স্তরের জার্নালসমূহ।
এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইপি ব্যবহার করে ই-বুক ও ই-জার্নাল অনলাইনে স্টাডি করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে অথবা ডেক্সটপ. ল্যাপটপ ও স্মার্ট ফোন ব্যবহার করেও উক্ত ই-বুক ও ই-জার্নাল সমূহ ব্রাউজ করে পড়ার পাশপাশি ডাউনলোড করা যাবে।


প্রকাশিত: July 22, 2026 | সময়: 4:24 am | সুমন শেখ