শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আরবী বিভাগের প্রফেসর ড. এস এম আব্দুছ ছালামের (৬১) মৃত্যুতে উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, ড. আব্দুছ ছালাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। তিনি অধ্যাপনা ছাড়াও বিভাগের সভাপতিসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর কয়েকটি গ্রন্থ ও বেশ কিছু প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি রাবি আরবী অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতির দায়িত্বেরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।