সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গ্রন্থাগারের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন মন্তব্যের প্রতি কর্তৃপক্ষের মনোযোগ আকৃষ্ট হয়েছে। এসকল মন্তব্য বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর নয়।
এই প্রসঙ্গে গ্রন্থাগার কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, রাবি গ্রন্থাগারে বিশেষ আর্থিক বরাদ্দে গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রসহ টাইলস স্থাপন, পানির লাইন প্রতিস্থাপন ও ওয়াসরুম সংস্কারসহ আনুষঙ্গিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।
গ্রন্থাগারের পাঠকক্ষসমূহে ১০টি এয়ারকুলারের জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক লোড নিশ্চিত করার লক্ষ্যে একটি ৪০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন নতুন ট্রান্সফরমার স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রন্থাগার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ক্রয় ও বাস্তবায়ন কমিটি চলমান উন্নয়ন কার্যক্রম যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এধরনের উন্নয়ন কার্যক্রম একটি প্রক্রিয়ার বিষয় ও তা বাস্তবায়ন সময়সাপেক্ষ। এই বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।