সর্বশেষ সংবাদ :

রাবিতে বাজেট বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বিষয়ে এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) অ্যালামনাই এসোসিয়েশন এই সেমিনারের আয়োজন করে।
এদিন সকাল ১০টায় সিনেট ভবনে ‘জাতীয় বাজেট ২০২৬-২০২৭: প্রত্যাশা ও প্রস্তাবনা’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও আইবিএস-এর পরিচালক প্রফেসর এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে টিএমএসএস-এর নির্বাহী পরিচালক প্রফেসর হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।
এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. ফজলুল হকের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্মাননীয় ফেলো প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান। সেখানে সেমিনারের মূল প্রতিপাদ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আব্দুর রহিম। আইবিএস-এর ফেলো রাহেনা বেগম সেমিনারটি সঞ্চালনা করেন।


প্রকাশিত: June 24, 2026 | সময়: 6:03 am | সুমন শেখ

আরও খবর