সর্বশেষ সংবাদ :

রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে দেশসেরা

রাবি প্রতিনিধি: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সেরা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ‘ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং’য়ে রাবি এই অবস্থান অর্জন করে। ১০০-এর মধ্যে ৪৫.৫ স্কোর করে রাবি এই র‌্যাঙ্কিংয়ে ৬১২তম, এশিয়ার বেস্ট গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম ও বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
১৬ জুন ‘ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬-২০২৭ সালের বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিংয়ের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। গত বছরের তুলনায় রাবির অবস্থানের উন্নতি হয়েছে। গত বছরে ৪১.৩ স্কোর করে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।
রাবির প্রথম স্থান অর্জন করায় রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভবিষ্যতে বৈশ্বিকক্ষেত্রে এই অবস্থান উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: জুন ২১, ২০২৬ | সময়: ৪:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর