রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ব্র্যাক আয়োজিত কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬ এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে রাবির নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান। কোর্স কো-অর্ডিনেটর ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর মো. জালাল উদ্দিন সরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কোর্সে অংশগ্রহণকারীদের সনদপত্র ও প্রাক্টিস কিট প্রদান করেন। সেখানে কোর্স প্রশিক্ষকবৃন্দসহ ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদ ও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই মাসব্যাপী এই প্রশিক্ষণে ২১ জেলার ৩৮জন অংশ নেয়। এটি ছিল প্রশিক্ষণের ১২তম ব্যাচ। এই প্রশিক্ষণ কর্মসূচিতে এযাবত ৪৬২ জন প্রশিক্ষণ গ্রহণ করে।