সর্বশেষ সংবাদ :

রাবিতে বেগম খালেদা জিয়া হলে ডাইনিং কর্মচারী নিয়োগ প্রসঙ্গে কর্তৃপক্ষের বক্তব্য

প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া হলে ডাইনিং কর্মচারী নিয়োগ সম্পর্কে একটি সামাজিক মাধ্যমে প্রকাশিত ফটোকার্ডের প্রতি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকৃষ্ট হয়েছে।
এই বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, উল্লিখিত হলে ডাইনিং কর্মচারী নিয়োগ প্রক্রিয়াধীন আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় হল কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেন।
উল্লেখ্য যে, হল ডাইনিংয়ে বা হল চত্বরে কোনো কাজে কর্মচারী নিয়োগ দেওয়া হল ছাত্র সংসদের আওতাধীন কোনো বিষয় নয়।


প্রকাশিত: জুন ১৭, ২০২৬ | সময়: ৪:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ