শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং
স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
একাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম সিদ্দিকী, গোল-ই-আফরোজ সরকারি কলেজের প্রভাষক সুমি খাতুন, উপজেলা আইসিটি প্রোগ্রামার মাজদার আলী এবং উপজেলা
ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার প্রমূখ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে। সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং সিংড়া দমদমা
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে। বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।
সানশাইন /শামি