, , ।
ইমাম হোসেন, ডিজিটাল :
রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের বাস চালক আব্দুর রহমান (বিশু) তার গাড়িতে এক গরুর ব্যাপারীর রেখে যাওয়া ১০ লাখ ১৯ হাজার টাকা ফেরত দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
ওই বাস চালক ঢাকা রাজশাহী রুটের যমুনা লাইন বাসের চালক হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। সেদিন ছিল চাঁদ রাত ২৭ মে। ঢাকায় প্রচন্ড জ্যামের মধ্যে আটকে থাকা বাস হতে প্রস্রাব করার জন্য নেমে পড়ে নাটোর গুরুদাসপুর এলাকার আয়ুব আলীর ছেলে আজিজুল ইসলাম নামের ওই গরুর ব্যাপারী ও টাকার মালিক। পরে গাড়িটি সেখান থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসলে টাকা হারিয়ে পাগল প্রায় হয়ে ওঠেন ওই গরুর ব্যাপারী আজিজুল। অন্যদিকে টাকার মুল মালিককে টাকা ফেরত দিতে ঘুরতে থাকেন বাস চালক বিশু।
পরে আজিজুল নাটোর থেকে এসে সহায়তা চান পুঠিয়া-দূর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের ছেলে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজনের নিকট, এরপর তিনি বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে টাকার সন্ধান বের করে যাচাই-বাছাই করে টাকার মুল মালিককে পুরো ১০ লাখ ১৯ হাজার টাকা ফেরত দেন। এতে করে আবারও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হলো পুঠিয়ায়। টাকা ফেরত পেয়ে হাসোজ্জ্বল দেখা গেছে আজিজুল কে। টাকাগুলো ফিরে না পেলে তাকে পথে বসতে হতো বলে জানান আজিজুল। আর ধন্যবাদ দিয়ে গেছেন ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন ও বাস চালক বিশু সহ পুঠিয়া বাসীকে।
এই বিষয়ে টাকা ফেরত দেওয়া বাস চালক বিশু বলেন, আসলে আমি ওই ব্যাগটি ফেরত দেয়ার জন্য খোঁজ করেছি কিন্তু আমি মূল মালিক সনাক্ত করতে না পারায় ফেরত দিতে পারেনি। এছাড়াও নিজের কাছে মনে হয়েছে এই ব্যাগটি অবশ্যই ফেরত দেওয়া উচিত। পরে টাকাগুলো ফেরত দিতে পেরে আমার অনেক ভালো লাগছে।
এ বিষয়ে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর এর বিএনপি মনোনীত, ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট তিনি বলেন, বিএনপি মানবতার দল। বিএনপি সারাজীবন সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছে। আমরা মানবিক হতে চাই। ওই গরুর ব্যাপারীর শেষ সম্বল ১০ লাখ ১৯ হাজার টাকা। সেটা হারালে তার সংসার ধ্বংস হয়ে যেত। তাই আমরা টাকাগুলো উদ্ধার করে মূল মালিকের কাছে পৌঁছে দিতে পেরেছি এটা আমাদের জন্য গর্বের বিষয়। শুধু বিএনপির আমলে নয় আমিও আমার পরিবার সবসময় মানুষের পাশে ছিল আর ভবিষ্যতেও থাকতে চাই।
সানশাইন /শামি