সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ

সানশাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
তেজগাঁওয়ে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট। উনি চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।”
সাক্ষাতের সময়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আরও ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার।


প্রকাশিত: May 26, 2026 | সময়: 2:49 am | সুমন শেখ

আরও খবর